ঢাকা, বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

করোনার টিকা আগে গরিবদের ওপর প্রয়োগ করে দেখবেন বাঁচে না মরে :রিজভী

ads

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘গতকাল স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, করোনার টিকা আসছে, এটা ভিআইপিরা আগে পাবে না। ভিআইপিরা আগে গরিবদের ওপর প্রয়োগ করে দেখবেন বাঁচে না মরে।’

বুধবার (২০ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে স্বাস্থ্যসেবার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


রিজভী বলেন, ‘আগে গরীব মানুষের ওপর এরা ভ্যাকসিন প্রয়োগ করবে। ভারতে এই ভ্যাকসিন নিতে গিয়ে মারা গেছে কয়েক জায়গায়। যদিও তারা বলেছেন এটা ভ্যাকসিনের কারণে নয়। ভ্যাকসিন নেয়ার পর তো মারা গিয়েছে। আমাদের সন্দেহ, সংশয় সব রয়েছে।


বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘যদি পরিস্থিতি এই হয়, তাহলে স্বাস্থ্যমন্ত্রী আপনি ভ্যাকসিন গবেষণা টেস্ট হিসেবে গরিবদের ব্যবহার করবেন না। আগে নিজেরা নিয়ে দেখেন। আপনাদের শরীরে কী প্রতিক্রিয়া হচ্ছে। তারপর গরিবদের দেয়ার চেষ্টা করেন। যদি দেখেন এটার যথাযথ উপকার হয় তারপর গ্রামে-গঞ্জে পাঠানোর ব্যবস্থা করুন।’


অনুষ্ঠানে বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ঢাবি অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল প্রমুখ উপস্থিত ছিলেন।

ads
ads
ads

Our Facebook Page